০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নাভারণে ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি রত্না আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ পুরিয়া গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যান।

শনিবার (১ আগস্ট-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানার নাভারণ রেলবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশের সহায়তায় নাভারণ রেলবাজার গ্রামের মো. খোকনের বসতবাড়িতে অভিযান চালান।

অভিযানকালে মোছা. ফাতেমা ওরফে রত্না (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনাস্থল থেকে তার সহযোগী মো. রিপন গাজী (৩৫) পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফাতেমার হেফাজত থেকে ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা গাঁজার মোট ওজন ১৩০ গ্রাম।

গ্রেপ্তার হওয়া ফাতেমা শার্শা থানার উত্তর বুরুজ বাগান গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নাভারণ রেলবাজার এলাকায় বসবাস করছিলেন। পলাতক রিপন গাজী নাভারণ রেলবাজার গ্রামের রিয়াজুল গাজীর ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিকে রোববার (২ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি রত্না আটক

আপডেট: ০৫:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬