০৯:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

যশোরে ডিবির অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেটকার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় একটি সিএইচআর প্রাইভেটকার জব্দ করা হয়।

(১ আগস্ট ২০২৬) শনিবার দিবাগত রাতে যশোর কোতয়ালী মডেল থানার পালবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মনিরুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এরশাদ আলী (৪০) নামে আরও একজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর সূত্র জানায়, এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কোতয়ালী মডেল থানার পালবাড়ী মোড়ের গড়াই পরিবহন কাউন্টারের বিপরীত পাশে পাকা সড়কে চেকপোস্ট বসায়। এ সময় রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে পালবাড়ীর দিকে আসা একটি লাল রঙের সিএইচআর প্রাইভেটকার থামানো হয়।

পরে গাড়িচালক মনিরুজ্জামানকে তল্লাশি করা হলে তিনি তার গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেখানো অনুযায়ী গাড়ির সামনের দুই সিটের মাঝের টুলবক্স থেকে একটি সিগারেটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কোতয়ালী থানার কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মীর ইসলাম আলীর ছেলে এরশাদ আলীকে আটক করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মনিরুজ্জামান যশোরের চৌগাছা থানার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অপর আটক এরশাদ আলী কোতয়ালী থানার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়া এলাকার মৃত মীর ইসলাম আলীর ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার (১ আগস্ট ২০২৬) তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেটকার

আপডেট: ০৮:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬