১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সার্জিও গর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সূত্র: বাসস।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সার্জিও গর

আপডেট: ১২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬