০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

যশোরে পুলিশের পৃথক অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৫

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চৌগাছা থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৭০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই-২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডিবি যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালায়। এ সময় কাশিনাথ বসু (৪৫) ও মো. আজিজুর রহমান (৩৫)-এর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

একই দিন বিকেল ৪টা ২০ মিনিটে এসআই বাবলা দাসের নেতৃত্বে শার্শা থানার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতীপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. মোশারেফ হোসেন (৫৬)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ডিবি যশোরের এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে কোতোয়ালী থানার হামিদপুর এলাকায় নড়াইল-যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মো. সোহাগ হোসেন (৩৫)-এর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে এএসআই মো. মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে চৌগাছা বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মো. আবু বক্কর সিদ্দিক (৩০)-কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে পুলিশের পৃথক অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৫

আপডেট: ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬