০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শার্শায় নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। বাগআঁচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (২৯ জুলাই) রাতে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।

​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে হেফাজতে নেয়।

​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

শার্শায় নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

আপডেট: ০৮:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬