০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান।

তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ২০২৪ সালে দায়ের হওয়া চারটি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে।

মামলাগুলোর মধ্যে রয়েছে— মামলা নং-৫০ (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৪), ধারা ৩০২/৩৪; মামলা নং-১০ (তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৪), ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৬৪/৩০২/২০১/৩৪; মামলা নং-১৯ (তারিখ: ২৭ আগস্ট ২০২৪), ধারা ৩০২/২০১/১৪৯/৩৪/৩৬৪; এবং মামলা নং-৪৯ (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৪), ধারা ১৪৩/৪৪৮/৩৬৪/৩০২/২০১/৩৪, পেনাল কোড।

Please Share This Post in Your Social Media

ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম

আপডেট: ০৪:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬