ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা সম্পন্ন
- আপডেট: ০৬:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১৪

সাব্বির হোসেন যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলা মোড়ে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা, ক্লাবের শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ক্লাবের সার্বিক উন্নয়ন ও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আরমান হোসেন জিম ও নাজমুল হোসাইনের সদস্যপদের আবেদন গৃহীত হয়। এছাড়া যাচাই-বাছাই শেষে একজন আবেদনকারীর সদস্যপদের আবেদন বাতিল করা হয়।
পূর্বানুমতি ছাড়া সভায় অনুপস্থিত থাকায় সদস্য শাকিল হোসেন, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন ও আব্দুল জব্বারের অনুপস্থিতির বিষয়টি কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি ক্লাবের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।






















