১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: প্রধান দুই আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১৯

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে চোরের অপবাদ দিয়ে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে (৩২) নির্মমভাবে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত প্রধান দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শুক্রবার (৩ জুলাই-২০২৬) রাতে যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে আসামি অপূর্ব ও প্রসেনজিৎকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা থানার মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি অপূর্বকে গ্রেফতার করে। তিনি নড়াইল জেলার সদর থানার উত্তর খলিশাখালী গ্রামের অনাধির ছেলে।

একই রাতে রাত ১০টার দিকে র‌্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) আরেকটি দল ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি প্রসেনজিৎকে গ্রেফতার করে। তিনিও নড়াইল সদর থানার উত্তর খলিশাখালী গ্রামের নিভাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। মানসিক সমস্যার কারণে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। গত (২৫ জুন-২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আসামিরা তাকে চোর সন্দেহে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবীর হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: প্রধান দুই আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট: ১২:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬