১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করায় বেনাপোলে র‍্যালি ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোলে প্রেসক্লাব কার্যালয়ে এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানটি শুরু হয়।

এর আগে এনটিভির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল প্রেসক্লাব এর সামনে থেকে শুরু করে বেনাপোল স্থলবন্দর এর প্রধান প্রধান সড়ক ঘুরে আবারো বেনাপোল প্রেসক্লাবে এসে শেষ হয়।

এ সময় আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য দেন, বেনাপোল স্থলবন্দর (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ আরও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

এরপরে বেনাপোল স্থলবন্দর (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন ও বিশেষ অতিথি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, যশোর জেলা ৪৯ বিজিবির কমান্ডার মোঃ রবিউল ইসলাম, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী এবং বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেনসহ বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দদেরকে নিয়ে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ কেক কাটা অনুষ্ঠানে বক্তারা বলেন, এনটিভি শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতেও প্রতিষ্ঠানটি এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে এবং কোনো ফ্যাসিবাদের কাছে কখনও আপস করবে না। অতীতের মতোই ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে ধারণ করে এনটিভি তার সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার পথচলায় আরও এগিয়ে যাবে। বক্তারা এনটিভিকে একটি দীর্ঘজীবী প্রতিষ্ঠান হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করে এর সাংবাদিক, কলাকুশলী ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ছাড়াও চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: ০৯:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬