বৃষ্টি উপেক্ষা করে যশোরের যুব সমাবেশে শার্শা-বেনাপোল যুবদলের ব্যাপক অংশগ্রহণ
- আপডেট: ০৫:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: শ্রাবণের বিকেলের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদলের আয়োজিত যুব সমাবেশে ব্যাপক উপস্থিতি ছিল শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীদের।
শনিবার (১ আগস্ট-২০২৬) যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে মিছিলসহ যোগ দেন তারা।
জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনছারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপির ইতিহাস স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাস। দলটি কখনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়নি; বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বিএনপির রাজনৈতিক আদর্শের অন্যতম ভিত্তি।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাজিত করা হয়েছিল, সেই ঐক্য ধরে রেখে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুমন ও আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু ও শহিদুল ইসলাম শহিদ এবং বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মীর আলমের সমন্বিত নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।
সমাবেশ সফল করতে উপস্থিত থেকে সহযোগিতা করেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও শ্রমবিষয়ক সম্পাদক মো. শহিদ আলী।
এছাড়া মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, মোজাফফর উদ্দিন ও আওরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

















