০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ কেজি কারেন্ট জাল ও নছিমন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট-২০২৬) শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীন কায়বা বিওপির একটি দল।

বিজিবি সূত্রে জানা যায়, কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন আটক করা হয়। পরে আটক করা মালামাল ও যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ কেজি কারেন্ট জাল ও নছিমন আটক

আপডেট: ০২:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬