বেনাপোলের ব্যবসায়ী আব্দুস সামাদের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ১২:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুস সামাদের কবর জিয়ারত করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেলে তিনি বেনাপোলে মরহুম আব্দুস সামাদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আল-মামুন বাবলু, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহানুর রহমান শাওন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।
এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।





















