১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় যুবলীগের সাবেক আহ্বায়ক বিটন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৯৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক আহ্বায়ক মো. সাইদুজ্জামান বিটনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট-২০২৬) নাভারণ বাজারের সাতক্ষীরা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই হযরত আলীসহ পুলিশের একটি দল সোমবার নাভারণ বাজারের সাতক্ষীরা মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় শার্শা থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি মো. সাইদুজ্জামান বিটনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইদুজ্জামান বিটন শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের মো. শহিদুল আলমের ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক।

পুলিশের দাবি, ২০২৪ সালের ২৩ আগস্ট দায়ের করা একটি মামলার তদন্তে বিটনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় যুবলীগের সাবেক আহ্বায়ক বিটন গ্রেফতার

আপডেট: ১১:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬