১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

স্বামীর দাফন শেষে কারাগারে দীপু মনি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • /

মুন্সীগঞ্জ প্রতিনিধি : স্বামীর দাফন শেষে ডা. দীপু মনিকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন শেষে তাকে বহনকারী প্রিজন ভ্যান মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা হয়। স্বামীকে শেষ বিদায় জানাতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি।

জানাজা শেষে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন হয়।

দাফন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা দেয়। পরে সন্ধ্যা ৬টা বাজতে ২ মিনিট আগে, অর্থাৎ ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের প্রধান ফটকে প্রবেশ করে। এর মধ্য দিয়ে প্যারোলে মুক্তির নির্ধারিত সময় শেষে তিনি আবার কারাগারে ফিরে যান।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ ডা. দীপু মনির কারাগারে ফেরার বিষয়টি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

স্বামীর দাফন শেষে কারাগারে দীপু মনি

আপডেট: ০৮:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬