বাঘারপাড়া পৌর পার্কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আসেক হাসান
- আপডেট: ০৬:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৮

সাঈদ ইবনে হানিফ ]বাঘারপাড়া ঃ যশোরের বাঘারপাড়া পৌর এলাকায় নতুন করে সাজানো পৌর পার্কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আসেক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আসেক হাসান। এ সময় বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার, সহকারী কমিশনার ভুমি মোঃ আল ইমরান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আব্দুল হাই মনা সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ১শ্ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ টি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক আসেক হাসান পৌর পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি পার্কটির পরিবেশ, সৌন্দর্য ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। নতুন এই পার্কটি বাঘারপাড়া পৌরবাসীর বিনোদন ও অবসর কাটানোর একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
স্থানীয়রা জানান, বাঘারপাড়া পৌর এলাকায় একটি সুন্দর ও পরিচ্ছন্ন বিনোদনকেন্দ্রের প্রয়োজন দীর্ঘদিনের। পৌর পার্কটি চালু হওয়ায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অবসর সময়ে এখানে এসে নির্মল পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি পার্কটি পৌর এলাকার সৌন্দর্য ও নাগরিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে তারা মনে করছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পার্ক নির্মাণ করলেই হবে না—এর পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও পরিবেশগত সৌন্দর্যও নিয়মিতভাবে বজায় রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাঘারপাড়া পৌর পার্কের সফলতা ও দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা কামনা করেন। এর মাধ্যমে পৌরবাসীর জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বিনোদনস্থল তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
























