১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • /

ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​এ উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকছেদুল ইসলাম ইকবালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

​বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকছেদুল ইসলাম ইকবাল বলেন, “সংগ্রাম ও সাফল্যের পথ ধরে স্বেচ্ছাসেবক দল আজ ৪৬তম বছরে পদার্পণ করেছে। দলকে আরও সুসংগঠিত করতে এবং গণমানুষের অধিকার আদায়ে আমরা মাঠে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

​অনুষ্ঠানে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। র‍্যালিতে অংশ নেওয়া কর্মীরা নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: ১০:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬