শার্শায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
- আপডেট: ১১:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট-২০২৬) সন্ধ্যায় শার্শা বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে শার্শা উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি একেএম আতিকুজ্জামান সনি ও শাহাজান সবুজ, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাইদুজ্জামান,
এ ছাড়া শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।






















