১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ঝিকরগাছায় অধ্যক্ষের ইন্তেকালে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • /

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার শ্রীরামপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

তিনি দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিস জনিত রোগে আক্রান্ত থেকে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১২টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

এসোসিয়েশনের মহাসচিব শান্ত ইসলাম শোকবার্তায় বলেন, তাঁর ইন্তেকালে মাদ্রাসা শিক্ষা পরিবার একজন প্রবীণ ও বিশিষ্ট আলেম, আদর্শ শিক্ষক এবং অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে মাদ্রাসা শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে অসামান্য অবদান রেখেছেন। তাঁর বিদায়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে পরম করুণাময়ের নিকট প্রার্থনা জানান, যেন আল্লাহ তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন, ভুল-ত্রুটি ক্ষমা করে কবরকে নূরে ভরপুর করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় অধ্যক্ষের ইন্তেকালে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

আপডেট: ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬