শার্শায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি
- আপডেট: ১২:২৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট-২০২৬) বিকেল ৪টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে দিনব্যাপী মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। ২ ও ৩ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাগআঁচড়া হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
সভায় শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহম্মেদ, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
এ ছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।





















