০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

“ভোটারদের মন জয় করতে সাদীপুরে তৃতীয় দিনের মতো গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ”

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ তৃতীয় দিনের মতো ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর গ্রামের একাংশে গণসংযোগ করেছেন।

শনিবার (২৯ আগস্ট-২০২৬) সকালে তিনি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও তাদের প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সড়কবাতিসহ স্থানীয় বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, “জনগণের সুযোগ পেলে তাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব। কোনো ধরনের বৈষম্য না করে সবার পাশে থাকাই হবে আমার লক্ষ্য।”

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তরুণদের সঙ্গে এলাকার উন্নয়নে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন এবং বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরামর্শ নেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

গণসংযোগে ইমদাদুল হক ইমদাদের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের কাছে ইমদাদুল হক ইমদাদের পক্ষে সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন,শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মফিজুর রহমান পিন্টু, হযরত আলী,
বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, মহাসিন আলম, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাদীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

“ভোটারদের মন জয় করতে সাদীপুরে তৃতীয় দিনের মতো গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ”

আপডেট: ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬