শিরোনাম:
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে এ অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র হাতে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।



























