৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে বাঘারপাড়ায় জামায়াতের মিছিল ও সমাবেশ
- আপডেট: ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৩

সাঈদ ইবনে হানিফ : আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২৮ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় চাড়াভিটা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক আবু মুছার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি চাড়াভিটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খান মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. বিল্লাল হোসেন, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম বুলবুল, জামায়াতের সাবেক ইউনিয়ন আমীর অধ্যাপক বোরহান উদ্দীন, সাবেক আমীর মাওলানা আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা এরশাদ আলী ও জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে নেতৃবৃন্দ আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ১১ দলীয় জোটের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান। তাঁরা কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
এ সময় স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।#























