১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৩

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতের বিচারক বর্ণালী রানী এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বিপ্লব কুমার নাথ বরিশাল নৌ পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মশিয়ার রহমানকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।

নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি বিপ্লব কুমার নাথ, এসআই ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে শালিখা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

এদিকে, বিগত সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েক শ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা।

মশিয়ার রহমান হত্যা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের পরবর্তী অগ্রগতির দিকে নজর রাখছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

আপডেট: ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬