১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর-২০২৬) দুপুর ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ প্রতিরোধ, মামলা দায়ের ও নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন এবং সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক। এ ছাড়া যশোর সিআইডি ও পিবিআইয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এ সময় জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬