ডিমলায় গ্রাম পুলিশের সহযোগিতায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে হোছেন আলীর বিরুদ্ধে
- আপডেট: ০৯:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৪

মোঃ রুবেল ইসলাম, ডিমলা উপজেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ৪ নং খগাখড়িবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে হোছেন আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে গাছ কেটে ফেলায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের রাস্তার পাশে গড়ে ওঠা বড় বড় গাছগুলো স্থানীয় পরিবেশ রক্ষায় ও গ্রামীণ সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। কিন্তু অভিযুক্ত ব্যক্তি মোঃহোছেন আলী (৬০) পিতা মৃত জয়নদ্দিন কোনো তোয়াক্কা না করে স্থানীয় গ্রাম পুলিশ মোঃ সাইফুল ইসলাম এবং মোঃমনির হোসেনের সঙ্গে (২,০০০)টাকার চুক্তি করে নগদ (৫০০) টাকা হাতে নিয়ে গাছ কাটতে সহযোগিতা দিয়ে প্রভাব খাটিয়ে পরিবেশ আইন অমান্য করে সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলেন এবং তা গোপনে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেন।
সংগৃহীত ছবিতে দেখা যায়, রাস্তার ওপর কেটে ফেলা গাছের বড় বড় গুঁড়িগুলো পড়ে রয়েছে এবং পাশে কিছু লোকজন উপস্থিত রয়েছেন। পরিবেশবাদীদের মতে, এভাবে অপরিকল্পিত ও বেআইনিভাবে গাছ নিধন জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি গ্রামীণ রাস্তাকে সুরক্ষাহীন করে তুলছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী অবিলম্বে হোসেন আলী গ্রাম পুলিশ সাইফুল ইসলাম এবং মনির হোসেন এই গাছ কাটার সাথে জড়িত হোছেন আলীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী আরও জানান, প্রশাসনের তদারকির অভাবে খগাখড়িবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায়ই এহ ধরনের অপকর্মের ঘটনা ঘটছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিলে পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা।





















