১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শার্শায় এসিল্যান্ড নিয়াজ মাখদুমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুমের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর-২০২৬) শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুমের কর্মকালীন দায়িত্ব পালন, প্রশাসনিক কর্মকাণ্ড ও কর্মজীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা। তারা তার দায়িত্বশীল ভূমিকা ও কর্মকালীন অভিজ্ঞতা স্মরণ করে ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে মো. নিয়াজ মাখদুমকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

“তুমি রবে নীরবে হৃদয়ে মম” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার প্রতি সহকর্মীদের আন্তরিকতা ও শুভকামনা প্রকাশ পায়।

Please Share This Post in Your Social Media

শার্শায় এসিল্যান্ড নিয়াজ মাখদুমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট: ১১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬