যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন কারা উপ-মহাপরিদর্শক
- আপডেট: ০৮:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদকঃ যশোর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ওয়ার্ড, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও কারা কার্যক্রম পরিদর্শন করেছেন কারা উপ-মহাপরিদর্শক (খুলনা বিভাগ, সদর দপ্তর যশোর) মোঃ আলতাব হোসেন।
গত ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত তিনি যশোর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও কার্যক্রম পরিচালনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কারা উপ-মহাপরিদর্শক কারাগারের মহিলা ওয়ার্ড, মনিহার ৪ নম্বর ওয়ার্ড, নিউ জেল ৫ নম্বর ওয়ার্ড, অভ্যন্তরীণ ক্যান্টিন, রান্নাঘর, মোড়া ও বাঁশ দফা এবং কাঠমিস্ত্রি দফাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ আবদুর রহিম, জেলার মোঃ আবিদ আহমেদ, ডেপুটি জেলার মোঃ মফিজুল ইসলাম, সর্বপ্রধান কারারক্ষী হাবিবুর রহমান শীতল, সর্বপ্রধান কারারক্ষী আশরাফ আলী মণ্ডল এবং সহকারী প্রধান কারারক্ষী মোঃ বিপ্লব হোসেনসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
কারা উপ-মহাপরিদর্শকের এ পরিদর্শনে কারাগারের বিভিন্ন ওয়ার্ড, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও দৈনন্দিন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।





















