বেনাপোল সীমান্ত থেকে আট মামলার আসামি যুবলীগ নেতা আরিফুল গ্রেফতার
- আপডেট: ১০:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে আরিফুল ইসলাম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর-২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি পুটখালী ইউনিয়নের দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে মোট আটটি মামলা রয়েছে। তাঁকে রোববার (২৫ অক্টোবর) সকালে যশোর আদালতে প্রেরণ করা হবে।





















