০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দৌলতপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গাতিপাড়ার আকাশ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেটসহ মোঃ আকাশ (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক আকাশ যশোরের বেনাপোল পোর্ট থানার পশ্চিম গাতিপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে আকাশের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক আকাশ ও উদ্ধার করা মাদকদ্রব্য মামলার আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালানি পণ্য ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

দৌলতপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গাতিপাড়ার আকাশ আটক

আপডেট: ০৬:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬