বেনাপোলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আবু তাহের ভারতের মতবিনিময় সভা
- আপডেট: ১২:২৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী আবু তাহের ভারত।
শনিবার (১০ অক্টোবর-২০২৬) সন্ধ্যায় বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আহাদ।
সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এ সময় আবু তাহের ভারত নেতাকর্মীদের পারস্পরিক ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী এবং পৌর বিএনপি নেতা মিলন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে আবু তাহের ভারতকে বেনাপোল পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান বলে তাঁদের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর সঙ্গে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় জানান তাঁরা।
সভায় নেতাকর্মীরা পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সাংগঠনিক সংহতি বজায় রেখে বেনাপোল পৌর বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন।





















