১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

শার্শায় অ্যাডভোকেট মিন্টুর উদ্যোগে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী প্রাইমারি স্কুল মাঠে চার দলীয় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামলাগাছী ফুটবল একাদশ ১-০ গোলে রাজনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।

এ সময় তিনি বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।”

টুর্নামেন্টের আয়োজক মোস্তফা কামাল মিন্টু বলেন, “একটি সুস্থ, সবল ও সুন্দর জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এলাকার তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

খেলাটি রেফারি হিসেবে পরিচালনা করেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ। টুর্নামেন্টকে ঘিরে শ্যামলাগাছীসহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমী ও গ্রামবাসী দিনব্যাপী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সহসভাপতি ইদ্রিস মালেক, উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন মন্টু, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, বিএনপি নেতা মুকুল হোসেন ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পিন্টু রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

শার্শায় অ্যাডভোকেট মিন্টুর উদ্যোগে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট: ১২:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬