০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বাঘারপাড়ায় ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় ১লাখ টাকা সহায়তা দিল খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৯

সাঈদ ইবনে হানিফ ঃ ​ব্রেন টিউমারে আক্রান্ত যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারতলির ঘোপ দূর্গাপুরের মেধাবী শিক্ষার্থী ফাহিমের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন’।

ফাহিমের উন্নত চিকিৎসার সুবিধার্থে সংগঠনটির পক্ষ থেকে তার পরিবারের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন সংস্থাটির নেতৃবৃন্দ।

​গত মঙ্গলবার বিকেলে ফাহিমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

​এ সময় উপস্থিত ছিলেন, খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি সুলাইমান কবির রাব্বি, সহসভাপতি এমডি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সাকিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোস্তফা কামাল, রাব্বি আল-আমিন, হাসান মাহমুদ সাজিদ, আদনান সামি, মোজাহিদ ও শাওনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, মেধাবী ফাহিমের চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। মানবিক দিক বিবেচনা করে তার পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা। ফাহিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার লেখাপড়ায় ফিরে আসতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় ১লাখ টাকা সহায়তা দিল খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন

আপডেট: ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬