০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ফাঁকা মাঠের মোড়ে টিউবওয়েল স্থাপন, স্বস্তিতে কৃষক ও পথচারীরা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৪

রাজগঞ্জ প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ টু চাঁচড়া রোডের ফাঁকা মাঠের মাঝে (আবু আহম্মেদ মোড়ে) একটি টিউবওয়েল স্থাপন ব্যবস্থা করে দিয়েছেন হানুয়ার গ্রামের কৃতি সন্তান ও সাবেক টি এন টি কর্মকর্তা শাহাদুজ্জামান নেদা নামে এক ব্যাক্তি। এলাকায় তিনি মানবতার সেবক হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, এই এলাকার প্রান্তিক কৃষকরা প্রখর রোদ ও গরমে মাঝে মাঠে কাজ করেন। কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে শ্রমজীবী মানুষ আহম্মেদ নামে মোড়ের ছায়াতলে বসে বিশ্রাম নেন। পথচারীরাও মোড়ের দোকানে বসে একটু জিরিয়ে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে খাবার পানির সংকট থাকায় কৃষকসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল।

ভুক্তভোগীরা সমস্যার কথা স্থানীয় ইউপি সদস্যকে জানালেও কোনো চেয়ারম্যান বা মেম্বার সমাধানে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় শাহাদুজ্জামানের উদ্যোগে নলকূপ স্থাপন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের পানির কষ্ট দূর হয়েছে।

নলকূপ পেয়ে কৃষক, শ্রমজীবী মানুষ ও পথচারীরা খুশি। তারা শাহাদুজ্জামানের এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। মাঠে মাঠে এই মহতী উদ্যোগের জন্য সমাজের বৃত্তবান মানুষদের সহযোগীতা করার আহবান জানিয়েছেন৷

Please Share This Post in Your Social Media

ফাঁকা মাঠের মোড়ে টিউবওয়েল স্থাপন, স্বস্তিতে কৃষক ও পথচারীরা

আপডেট: ০৬:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬