০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

নাভারণে ডেঙ্গু প্রতিরোধে যুবসমাজের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণের দক্ষিণ বুরুজ বাগানে ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবসমাজ।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণ বুরুজ বাগান মাদ্রাসার আশপাশের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগিং মেশিনের সাহায্যে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে। আয়োজকেরা জানান, পরবর্তী সময়ে এলাকার উপযুক্ত স্থানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অহেদ আলী, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য আলাউদ্দিন আলাল ও আজগর আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুন্নি ইসলাম এবং যুবদল নেতা শরীফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের সুরক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং মানুষের স্বাস্থ্য ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ বাংলাদেশ গড়তে তারেক রহমানের আহ্বান বাস্তবায়নে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতায় থাকা সামাজিক সংগঠক ও ছাত্রদল নেতা আব্দুস সোহান আজাদ বলেন, দক্ষিণ বুরুজ বাগানের যুবসমাজ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তরুণেরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকেরা জানান, এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল কমানো এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে ডেঙ্গু প্রতিরোধে যুবসমাজের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

আপডেট: ০৫:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬