০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

তেরখাদার বারাসাত ইউপিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মিল্টন মুন্সী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯

খুলনা ব্যুরো: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলার ২নম্বর বারাসাত ইউনিয়ন পরিষদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. মিল্টন মুন্সী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের টিএনটি চত্বরে স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলীর কাছ থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. মিল্টন মুন্সী। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে মো. মিল্টন মুন্সী বলেন, ‘আমি বিএনপির মনোনয়ন পেলে বারাসাত ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করব। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, আবুল হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিন, রাজু শেখসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি চলবে। এরই মধ্যে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

তেরখাদার বারাসাত ইউপিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মিল্টন মুন্সী

আপডেট: ০৮:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬