০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাঘারপাড়ায় ইউসিবির বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) :
ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে বাংলা ‘কিউআর’ (QR) ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে যশোরের বাঘারপাড়ায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ শে, সেপ্টেম্বর সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার এবং ইউসিবি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার গোলাম ইয়াজদানী।

সভায় বাঘারপাড়ার ব্যবসায়ীদের সঙ্গে বাংলা কিউআর কোড ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা। ব্যবসায়িক লেনদেনে নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে কীভাবে আরও সহজ ও কার্যকর করা যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। পাশাপাশি বাংলা কিউআর ব্যবহারের সুবিধা ও এর মাধ্যমে দ্রুত ও সহজে অর্থ লেনদেনের পদ্ধতি তুলে ধরা হয়।

ইউসিবি ব্যাংকের যশোর জেলা শাখার ব্যবস্থাপক কেএম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির যশোর অঞ্চলের প্রধান মনজুর আহমেদ, ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার নেছার উদ্দিন, বাঘারপাড়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি মশিউল আজম, সাংগঠনিক সম্পাদক তারেক হাসানসহ বাজারের ব্যবসায়ীরা।

সভা শেষে বাঘারপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে বাংলা ‘কিউআর’ কোড বিতরণ করেন ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা।

ব্যবসায়ীদের কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়া এবং নগদনির্ভর লেনদেনের বিকল্প হিসেবে কিউআর পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় ইউসিবির বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৮:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬