১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ডিবির পৃথক অভিযানে ৪০ বোতল কফ সিরাপ ও ১৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য WIN CEREX COUGH SYRUP ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে যশোরের চৌগাছা ও কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড়ে অভিযান চালায়। এ সময় মো. নুরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ বোতল WIN CEREX COUGH SYRUP উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নুরুজ্জামান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া এলাকার মো. সদর আলীর ছেলে।

এর আগে একই রাতে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ডিবির এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে অপর একটি দল কোতয়ালী মডেল থানার কাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জুলহাসের কাঁচামালের দোকানের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. সোহাগ হোসেন (৪০) ও মো. বিপুল হোসেন (৪৩) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে অপর একটি দল কোতয়ালী মডেল থানার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর গ্রামের চাতালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আশরাফুল ইসলাম ওরফে বিপুল (২৫) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, পৃথক তিনটি অভিযানে গ্রেপ্তার চারজনের কাছ থেকে সর্বমোট ৪০ বোতল WIN CEREX COUGH SYRUP এবং ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির পৃথক অভিযানে ৪০ বোতল কফ সিরাপ ও ১৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ১১:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬