০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৪টি কম্বল, ২টি শালচাদর, ১ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিশ এবং ৪২টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত চোরাচালান পণ্য আইনানুগ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান মালামাল জব্দ

আপডেট: ০৮:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬