০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ৪৪ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ৬২টি মোটরসাইকেল আটক, ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলার নয়টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের উদ্যোগে জেলার ৪৪টি স্থানে একযোগে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ১ হাজার ৪০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে ৬২টি মোটরসাইকেল আটক এবং সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। একই অভিযানে ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও তিন পুরিয়া গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা জানান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে ৪৪ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫

আপডেট: ১১:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬