ছোট আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ, শুনলেন নাগরিকদের সমস্যা-প্রত্যাশা
- আপডেট: ০১:০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছোট আঁচড়ায় পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমাদ বলেন, প্রতিটি ওয়ার্ডের প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা জনপ্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব। ছোট আঁচড়ার মানুষের সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইমদাদুল হক ইমাদ বলেন, “মানুষের পাশে থেকে তাদের চাহিদা ও সমস্যার কথা শুনতে চাই। ওয়ার্ডভিত্তিক পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”
মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনে মাদক বড় বাধা। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মেয়র পদপ্রার্থীর কাছে তুলে ধরেন। তারা রাস্তা, ড্রেনেজ, নাগরিক সুবিধা ও পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। স্থানীয়দের সমস্যাগুলো উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
গণসংযোগে ছোট আঁচড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য ইউনুস আলী, মফিজুর রহমান পিন্টু ও হযরত আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া যশোর জেলা কৃষকদলের সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দাউদ হোসেন, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবদল নেতা মনির হোসেন ও রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















