আল মামুন বাবলুর উদ্যোগে কাজিরবেড়-ইসলামপুর সেতু যাতায়াত উপযোগী করার উদ্যোগ
- আপডেট: ১২:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ-গোড়পাড়া সড়কের কাজিরবেড় ও ইসলামপুর গ্রামের সীমানায় বেতনা নদীর ওপর নির্মাণাধীন সেতুর গোড়ায় মাটি ও ইটের গুঁড়া দিয়ে যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নির্মাণাধীন সেতুর গোড়ায় মাটি ও ইটের গুঁড়া দেওয়ার কাজের উদ্বোধন করেন তিনি। এতে সেতুর সংযোগস্থল দিয়ে চলাচলকারী কয়েকটি গ্রামের মানুষের সাময়িক যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আইনি জটিলতার কারণে বেতনা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ আটকে থাকায় সংযোগস্থলে চলাচলে সমস্যা তৈরি হয়েছে। ফলে কাজিরবেড়, ইসলামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ অবস্থায় স্থানীয় মানুষের চলাচল সহজ করতে সেতুর গোড়ায় মাটি ও ইটের গুঁড়া দেওয়ার উদ্যোগ নেন আল মামুন বাবলু। সাময়িকভাবে চলাচলের উপযোগী করার এ উদ্যোগে কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
কাজের উদ্বোধনকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কাজিরবেড় গ্রামের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, আইনি জটিলতা দ্রুত নিরসন করে নির্মাণাধীন সেতুর কাজ সম্পন্ন করা হলে এলাকার কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।





















