নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ৬২টি মোটরসাইকেল আটক, ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলার নয়টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের উদ্যোগে জেলার ৪৪টি স্থানে একযোগে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১ হাজার ৪০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে ৬২টি মোটরসাইকেল আটক এবং সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। একই অভিযানে ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও তিন পুরিয়া গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা জানান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.