০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ভুয়া আইডি কার্ড তৈরি ও অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি। এ সময় প্রতারণায় ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, আইডি কার্ড প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর-২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর কোতোয়ালী মডেল থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রিপন হোসেনের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার গোডাউন কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে মো. রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে মো. সিয়াম আলী (২২)।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, পাঁচটি কম্পিউটার মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি কম্পিউটার পিসি, একটি আইডি পিনকার্ড, চারটি কিবোর্ড, চারটি মাউস, একটি কালার প্রিন্টার, একটি বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি পাওয়ার ব্যাংক ও একটি ওয়েব ক্যামেরা জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এসব ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড তৈরি এবং অনলাইনের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ভুয়া আইডি কার্ড তৈরি ও অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট: ০৮:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬