০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর-২০২৬) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার গাতিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেফতারকৃত সেলিম হোসেন শার্শা থানার গাতিপাড়া গ্রামের আতিয়ার হোসেনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন মাহমুদের নেতৃত্বে ফোর্সের একটি চৌকশ টিম গাতিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রামের শহিদের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকাভুক্ত করে আসামির বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করে পুলিশ।

​এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

গাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ০৭:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬