১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যশোরে আয়োজিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’।

​বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশক্রমে এবং যশোর জেলা পুলিশের উদ্যোগে সারাদেশে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় যশোর টাউন হল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে থানা পর্যায়ের নারী ও পুরুষ চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যকার মূল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

জেলা পুলিশ যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর পক্ষে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম।

​​কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার পরামর্শে নির্ধারিত নিয়মাবলী অনুযায়ী খেলাটি পরিচালিত হয়। প্রতিযোগিতা পরিচালনায় প্রয়োজনীয় সমস্ত কারিগরি সহায়তা প্রদান করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

​প্রাথমিক ধাপে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ কাবাডি দল গঠনপূর্বক প্রতিযোগিতার মাধ্যমে উপজেলাভিত্তিক চ্যাম্পিয়ন দল বাছাই করা হয়। পরবর্তীতে জেলা পর্যায়ের মূল লড়াইয়ের জন্য যশোর জেলার ৮টি উপজেলা থেকে উত্তীর্ণ ০৮টি পুরুষ টিম এবং ০৮টি নারী টিম মাঠে নামে।

​​দিনব্যাপী তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে পুরুষ ক্যাটাগরিতে কোতয়ালী থানা পুরুষ দল এবং অভয়নগর থানা পুরুষ দল ফাইনালের টিকিট নিশ্চিত করে। অপরদিকে, নারী ক্যাটাগরিতে দুর্দান্ত পারফর্ম করে কোতয়ালী থানা নারী দল ও বাঘারপাড়া থানা নারী দল ফাইনালে উন্নীত হয়।

​উল্লেখ্য, জেলা পর্যায়ের এই ফাইনালে বিজয়ী (চ্যাম্পিয়ন) ও বিজিত (রানার্সআপ) দলসমূহ পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে যশোর জেলার প্রতিনিধিত্ব করবে। বিভাগীয় ধাপে উত্তীর্ণ দলগুলো শেষ পর্যন্ত জাতীয় পর্যায়ের মূল কাবাডি চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের সুযোগ পাবে।

​​প্রতিযোগিতার বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ।

​এছাড়াও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, আরআই (পুলিশ লাইনস), বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক মনোনীত রেফারিগণ, বিভিন্ন থানা থেকে আগত খেলোয়াড়, কোচ এবং জেলা পুলিশ যশোরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

Please Share This Post in Your Social Media

যশোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

আপডেট: ১১:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬