০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ একজন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • /

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে চোরাইকৃত ৬টি মোটরসাইকেলসহ এক চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিনোদপুর ইউনিয়নে কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে ইদুল আলী(২০)।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইদুল আলীকে আটক করে পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ৪ থেকে ৫ জন সহযোগির তথ্য মিলেছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ একজন আটক

আপডেট: ০৬:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬