‘ভাত চুরির’ অপবাদে ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি বরিশালে এসআরবির হাতে আটক
- আপডেট: ০৬:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশের একটি ছাত্রাবাসে ‘ভাত চুরির’ অপবাদ দিয়ে আজমুল হোসেন নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম অভিযুক্ত মোঃ হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর-২০২৬) রাত আড়াইটার দিকে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়ের করা বহুল আলোচিত এই হত্যা মামলার আসামিরা ঘটনার পরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। আসামিদের অবস্থান শনাক্ত করতে নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ (খুলনা) এবং এসআরবি-৮ (বরিশাল)-এর একটি যৌথ আভিযানিক দল পিরোজপুরের নেছারাবাদে অভিযান পরিচালনা করে রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাসনাত হাবিব রিফাত শিক্ষার্থী আজমুল হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে এ মামলার বাকি জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে আভিযানিক দলটি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতে সোপর্দ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে‘ভাত চুরির’ অপবাদে ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি বরিশালে এসআরবির হাতে আটক





















