কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
- আপডেট: ০১:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৪

মোঃ মন্জরুল ইসলাম মুকুল :
কেশবপুরে আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ পালন ২০২৬-২৭ এর ৫ম পর্ব ও মাসিক অধিবেশন অনুষ্ঠিত করেছে।
শুক্রবার বিকালে কেশবপুর থানা গেটের সামনে অবস্থিত সংস্থার অফিস মিলনায়তনে “শেকড়ের সন্ধানে”র প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়া’র স্বাগত বক্তব্য প্রদান ও পরিচালনায় “শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির। আলোচক হিসাবে আলোচনা করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কেশবপুর উপজেলা শাখা সভাপতি কৃষ্ণ পদ দাস।
বিভিন্ন সৃজনশীল বিষয়ে অংশগ্রহণ করেন সুকান্ত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আমিনুর রহমান। সূচনা কিন্ডারগার্ডেন এর শিক্ষক তৈয়বুর রহমান। শেকড়ের সন্ধানের অফিস ব্যবস্থাপক কবি আঃ হাই আল-হাদী, প্রচার সম্পাদক নূর হোসেন বাঁধন, মনিরুজ্জামান, কাজী আশিক, ঈব্রাহীম হোসেন, আল মামুন প্রমূখ।
*অনুষ্ঠানে অতিথি বরন, উপস্থিত সকলের মাঝে সংস্থার প্রতিষ্ঠাতা কর্তৃক রচিত, সম্পাদিত ও প্রকাশিত বিভিন্ন বই উপহার প্রদান, পুরস্কার বিতরণ, আবৃত্তি, স্মৃতিচারণ, গল্প, সংগীত আলোচনা ইত্যাদি সহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ডেঙ্গু ও সর্পদংশন, পরিবেশ ও প্রায় স্বাস্থ্য, শীতের স্বাস্থ্য সচেতনতা ও করণীয় শীর্ষক মত বিনিময়, আলোচনা, সংস্থার বিভিন্ন স্তরের অসুস্থ্য সদস্য ও স্বজনদের আশু সুস্থ্যতার জন্য দোয়া কামনা করা হয়।*
উল্লেখ থাকে যে “শেকড়ের সন্ধানে” ১৯৯৯ সাল থেকে বহুমূখী সেবা,শিক্ষা,উন্নয়ন,গবেষণা,প্রকাশনা,
জরুরী সহায়তা,মূল্যায়ণ সহ নানান রকম সেবামুলক কার্যক্রম স্বেচ্ছায় পরিচালনা ও বাস্তবায়ণ করছে।
আপ্যায়ণ ও নানান আয়োজনে অনুষ্ঠানস্থল আনন্দ মুখোর হয়ে উঠে ও একে অপরে ভাব বিনিময় ছবি তোলা বই প্রদান চা চক্র ইত্যাদির মাধ্যমে সৃজনশীলদের এক মিলনমেলায় পরিনত হয়।
কেশবপুরে শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক হাশেম আলী ফকির।





















