০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নাভারণে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ সফল করার লক্ষ্যে বিশাল স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর-২০২৬) বিকেলে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলটি নাভারণ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।

শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, আবুল কালাম আজাদ, অধ্যাপক এনামুল হক, শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইয়াহইয়া, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অন্যায়ের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য জোটের এই লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পথসভা শেষে লংমার্চের সার্বিক সফলতা কামনা করে উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

নাভারণে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও পথসভা

আপডেট: ০৭:২০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬