০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-কম্বল-চাদরসহ ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, ফুচকা ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩৪টি ভারতীয় শাড়ি, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুচকা ও ৪১৬টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।

জব্দ করা চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-কম্বল-চাদরসহ ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ০৭:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬